বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ

সরকারি বিশ্ববিদ্যালয়

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মানসুরা আক্তার ছাড়া আরও ২ জন এ ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সে অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন এবং পদক্ষেপ নেয়া জরুরি।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩ ব্যাচের বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ। গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাওয়ার পথে শাটল থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউ-এর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও পরীক্ষা সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি রাতেও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের ফলে অতিষ্ঠ শিক্ষার্থীরা আজ বুধবার (২৬ আগস্ট) বিকালে হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে পৌঁছায়। পরে উপাচার্য নেমে এলে শিক্ষার্থীরা উপাচার্য ড. মোঃ আলিমুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট অতসী সরকার। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে বিভাগটির উদ্যোগে লোয়ার ডেপথ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

রাজধানীর উপযুক্ত স্থানে দ্রুত একটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ, ‘বিশ্ববিদ্যালয় উপযোগী’ শিক্ষকের ব্যবস্থা ও প্রশিক্ষণসহ অ্যাকাডেমিক অধিকার, মানসম্মত শিক্ষা ও আধুনিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতে ১৩ দফা দাবি জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। রবিবার (১৩ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবার রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউটিং যুক্ত করে কোর্সটি আধুনিক করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল সেন্টারের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ১৩টি আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তাতে মেডিকেল সেন্টার চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদনসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১২টা পর্যন্ত ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন করা যাবে।

সরকারি বিশ্ববিদ্যালয়
সরকারি-বিশ্ববিদ্যালয়

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি

শিক্ষার্থীকে সুবিধা দেওয়াসহ অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি (ডিমোশন) করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।