বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা পূর্বের কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থীকে মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই রিলিজ স্লিপের আবেদন করতে হবে।

এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেউ যদি ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাহলে ২০ আগস্ট এর মধ্যে আগের ভর্তি বাতিল করে আবেদন করতে হবে। রিলিজ স্লিপে আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে Applicant Login অপশনের Honours Login লিংকে যেতে হবে।

এরপর সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে।

রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে এ আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩ সরকারি-বিশ্ববিদ্যালয়

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা সরকারি-বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

প্রতিবেদক: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান। সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

প্রতিবেদক: সাব্বির হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।