বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে না নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।