শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুয়েট @ সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সহজতর করা এবং তাদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে এবার তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চল থেকে তুলনামূলকভাবে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কুয়েট প্রশাসন।

সম্পর্কিত খবর

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩ সরকারি-বিশ্ববিদ্যালয়

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা সরকারি-বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

প্রতিবেদক: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান। সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

প্রতিবেদক: সাব্বির হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।