বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্যালয়

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্যালয়
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত শো ফর অতসী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট অতসী সরকার। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে বিভাগটির উদ্যোগে লোয়ার ডেপথ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২৪ ও ২৫ আগস্ট (সোম ও মঙ্গলবার) দুইদিন বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটির মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে শো মঞ্চস্থ হবে। প্রদর্শনী থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ অতসী সরকারের চিকিৎসা তহবিলে প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, বিভাগের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনকালে আকস্মিক দুর্ঘটনার শিকার হন অতসী সরকার। এতে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন এবং এর জন্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা ব্যয় হতে পারে। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়াতে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগের সার্বিক আয়োজনে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হাসিব বলেন, ‘অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি সবসময় অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে অংশ নিয়ে অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

বিভাগটির সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা বলেন, ‘আমাদের আর্থিক ও সামাজিক বাস্তবতায় একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের অর্থের ব্যবস্থা করা সহজ নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। নাটকের টিকিট বিক্রি থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা অতসী সরকারের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘অতসীর চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে শো ফর অতসী আয়োজনের পরিকল্পনা প্রথমে তার বন্ধুরাই গ্রহণ করে। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভাগের শিক্ষকরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। পরবর্তীতে বিভাগের উদ্যোগে দুই দিনে মোট চারটি প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘অতসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার গ্রুপের একজন রোভার মেট। তাই টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চায়নের প্রতিটি ধাপে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আমাদের পাশে আছে। তাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

সম্পর্কিত খবর

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩ সরকারি-বিশ্ববিদ্যালয়

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা সরকারি-বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

প্রতিবেদক: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান। সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

প্রতিবেদক: সাব্বির হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।