বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
এমপি মানসুরা আক্তার ও বিশ্ববিদ্যালয়ের লোগো ©সংগৃহীত
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মানসুরা আক্তার ছাড়া আরও ২ জন এ ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৭ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আগের আদেশটি বাতিল করা হয়েছে।

সিন্ডিকেটের নতুন সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সংরক্ষিত মহিলা আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আক্তার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম শফিউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা সিন্ডিকেটে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত খবর

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩ সরকারি-বিশ্ববিদ্যালয়

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা সরকারি-বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

প্রতিবেদক: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান। সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

প্রতিবেদক: সাব্বির হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।