শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স
প্যাট কামিন্স © সংগৃহীত
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর ম্যাকাইয়ে যেন নিজেদের চেনা রূপে ফেরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মাত্র দুই দিনেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। দলের এই ঘুরে দাঁড়ানোর পেছনে দুই ম্যাচের পারফরম্যান্সের বড় পার্থক্যকেই সামনে এনেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে, আগের টেস্টে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল।

ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘গত দুই দিনে অনেক কিছুই আমাদের পক্ষে গেছে এবং গত সপ্তাহে অনেক কিছুই আমাদের বিপক্ষে গেছে। আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল এবং ছেলেদের জন্য দারুণ দুটি দিন গেছে। আমার মনে হয়েছে সবাই দারুণ প্রস্তুত ছিল। গত সপ্তাহে চিত্রটা ছিল পুরোপুরি উল্টো।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার ভালো পারফরম্যান্সই মূল পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন কামিন্স। তার মতে, প্রথম এক-দুই ঘণ্টায় ভালো করতে পারলে পুরো ম্যাচের ভিত্তি তৈরি হয়ে যায়।

অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়েও সন্তুষ্ট কামিন্স। বিশেষ করে ক্যামেরন গ্রিনের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনি যদি প্রথম এক-দুই ঘণ্টায় সত্যিই ভালো করতে পারেন, তাহলে সেটি ম্যাচের বাকি অংশের ভিত্তি তৈরি করে দিতে পারে। গ্রিনকে পুরোপুরি ছন্দে মনে হয়েছে, সে আমাদের ইনিংসটা ধরে রেখেছে। আশা করি, এখান থেকে সে অনেক আত্মবিশ্বাস নিতে পারবে। আমরা জানি সে কতটা ভালো।’

সম্পর্কিত খবর

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ cricket

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পূরণের পথও অনেকটাই সহজ হয়ে যাবে।

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে cricket

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

প্রতিবেদক: সংগৃহীত

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের ফেরার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার কুনদাই মাতিগিমু। ১৫ সদস্যের এই দলে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর cricket

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

প্রতিবেদক: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তাঁর না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।

অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি বাংলাদেশের cricket

অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি বাংলাদেশের

প্রতিবেদক: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা। রোববার (১৬ আগস্ট) ঐতিহাসিক এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পরিবর্তন এসেছে।