শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে দল © সংগৃহীত
আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের ফেরার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার কুনদাই মাতিগিমু। ১৫ সদস্যের এই দলে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটি। প্রতিযোগিতায় স্বাগতিক নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে জিম্বাবুয়ে।

দলে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। বাঁহাতের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে এবার দলে ফিরেছেন এই অভিজ্ঞ স্পিনার।

এদিকে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার কুনদাই মাতিগিমু। তবে চোটের কারণে দলে নেই দুই পেসার রিচার্ড নগারাভা ও তানাকা চিভাঙ্গা।

নগারাভা নিচের পিঠের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। অন্যদিকে অনুশীলনের সময় অ্যাকিলিস টেন্ডনে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করিয়েছেন চিভাঙ্গা। পুনর্বাসন চলাকালে দুজনকেই জেডসির মেডিকেল টিম পর্যবেক্ষণে রাখবে।

দলে আরও একটি পরিবর্তন এসেছে। মিল্টন শুম্বার পরিবর্তে নেওয়া হয়েছে ইনোসেন্ট কাইয়াকে। ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা বাকি ১২ ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে।

সিরিজে ২৮ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জিম্বাবুয়ে। এরপর ৩১ আগস্ট স্বাগতিক নামিবিয়ার মুখোমুখি হবে তারা।
নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে জিম্বাবুয়ে ১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর নামিবিয়ার বিপক্ষে আবার মাঠে নামবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুনদাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজওয়া চিসিগা।

সম্পর্কিত খবর

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ cricket

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পূরণের পথও অনেকটাই সহজ হয়ে যাবে।

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স cricket

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স

প্রতিবেদক: সংগৃহীত

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর ম্যাকাইয়ে যেন নিজেদের চেনা রূপে ফেরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মাত্র দুই দিনেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। দলের এই ঘুরে দাঁড়ানোর পেছনে দুই ম্যাচের পারফরম্যান্সের বড় পার্থক্যকেই সামনে এনেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে, আগের টেস্টে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর cricket

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

প্রতিবেদক: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তাঁর না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।

অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি বাংলাদেশের cricket

অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি বাংলাদেশের

প্রতিবেদক: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা। রোববার (১৬ আগস্ট) ঐতিহাসিক এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পরিবর্তন এসেছে।