প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সত্য/মিথ্যা
১. জলবায়ু হলো দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা।
উত্তর: সত্য।
২. আবহাওয়া ও জলবায়ু একই বিষয়।
উত্তর: মিথ্যা।
৩. জলবায়ু নির্ধারণে ৩০–৩৫ বছরের তথ্য বিবেচনা করা হয়।
উত্তর: সত্য।
৪. কয়লা একটি নবায়নযোগ্য জ্বালানি।
উত্তর: মিথ্যা।
৫. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের কারণ।
উত্তর: সত্য।
৬. কার্বন ডাই–অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।
উত্তর: সত্য।
৭. জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে।
উত্তর: সত্য।
৮. সৌরশক্তি পরিবেশবান্ধব শক্তি।
উত্তর: সত্য।
৯. বন উজাড় করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
উত্তর: মিথ্যা।
১০. বিদ্যুৎ অপচয় করা পরিবেশের জন্য ভালো।
উত্তর: মিথ্যা।
১১. গাছপালা কার্বন ডাই–অক্সাইড শোষণ করে।
উত্তর: সত্য।
১২. প্লাস্টিকের ব্যবহার বাড়ানো পরিবেশের জন্য উপকারী।
উত্তর: মিথ্যা।
১৩. জলবায়ু পরিবর্তনের ফলে খরা দেখা দিতে পারে।
উত্তর: সত্য।
১৪. পুনর্ব্যবহার পরিবেশ রক্ষায় সাহায্য করে।
উত্তর: সত্য।
১৫. জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্যসংকটের কোনো সম্পর্ক নেই।
উত্তর: মিথ্যা।
১৬. সাইকেল ব্যবহার করলে দূষণ কমে।
উত্তর: সত্য।
১৭. গাছ কাটা জলবায়ু পরিবর্তন কমাতে সাহায্য করে।
উত্তর: মিথ্যা।
১৮. নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো উচিত।
উত্তর: সত্য।
১৯. পরিবেশ সংরক্ষণ করা শুধু সরকারের দায়িত্ব।
উত্তর: মিথ্যা।
২০. জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে সচেতন হতে হবে।
উত্তর: সত্য।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
সম্পর্কিত খবর
primary-mass-education
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
প্রতিবেদক: সংগৃহীতভোলার দৌলতখান উপজেলায় ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম, তদারকি ও পাঠদান ব্যাহত হচ্ছে।
primary-mass-education
বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে: ববি হাজ্জাজ
প্রতিবেদক: সংগৃহীতদেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনার তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা : নতুন উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে
প্রতিবেদক: CampusLenz Adminপ্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: CampusLenz Adminপ্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।