বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

THE World University Rankings 2027-এ IUBAT-এর উল্লেখযোগ্য সাফল্য

THE World University Rankings 2027-এ IUBAT-এর উল্লেখযোগ্য সাফল্য
বিশ্বের ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে IUBAT
বিশ্বের ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে IUBAT

আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিং Times Higher Education (THE) World University Rankings 2027-এ উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে International University of Business Agriculture and Technology (IUBAT)।

৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত THE World University Rankings 2027-এর তথ্য অনুযায়ী, IUBAT বিশ্বব্যাপী ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে স্থান পেয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

IUBAT-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫ম অবস্থানে রয়েছে।

উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে এই স্বীকৃতিকে দেখছে IUBAT। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি স্থান অর্জন করেছে।

উল্লেখ্য, THE World University Rankings বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বৈশ্বিক পর্যায়ে মূল্যায়ন করে।

সূত্র: Times Higher Education (THE) World University Rankings 2027 ও IUBAT-এর প্রকাশিত তথ্য।

সম্পর্কিত খবর

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত। campus-news

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।

প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)

ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ