বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

Fall 2026 সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন আয়োজন করল সাউথইস্ট ইউনিভার্সিটি

Fall 2026 সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন আয়োজন করল সাউথইস্ট ইউনিভার্সিটি
সাউথইস্ট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) স্কুল অব ল এবং ফার্মেসি বিভাগ যৌথভাবে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কর্তৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসইইউর স্কুল অব ল-এর ডিন এবং অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিনন্দন জানান এবং একাডেমিক উৎকর্ষ, শৃঙ্খলা, উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের শিক্ষাজীবনকে অর্থবহ করে তোলার আহ্বান জানান।

তারা বলেন, শুধু একাডেমিক সাফল্যই নয়, নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং ধারাবাহিকভাবে শেখার মানসিকতাও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা শিক্ষার্থীদের কৌতূহলী থাকতে, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন করতে, অন্যের প্রতি সহমর্মী হতে এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত। campus-news

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।

প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)

ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ