City University: শহীদ সজল স্মৃতি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
১৮ আগস্ট ২০২৬ তারিখে সিটি ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টার কার্যালয় (DSW) এর আয়োজনে এবং রেড পালস ফাউন্ডেশন ও রিদম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় “শহীদ সজল স্মৃতি মেডিকেল ক্যাম্প” সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহাদাত কবির এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. রহমান মাহবুব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অংশগ্রহণকারী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী অংশ নেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সম্পর্কিত খবর
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবিবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন