শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
খেলাধুলা

৮ উইকেট হাতে রেখে ১৭ রানে পিছিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া

CampusLenz
প্রথম সেশনও বাংলাদেশের বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১ ওভারে ১৮২/২।

লাঞ্চের বিরতি। গতকাল প্রথম দিনে তিনটি সেশন ছিল বাংলাদেশের। আজ সকালের সেশনও নাজমুলদের। অস্ট্রেলিয়া সফরে মাঠে স্বপ্নের মতো সময়ই কাটছে বাংলাদেশের।

লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ। নাজমুল অপরাজিত ২৮ রানে, তানজিদ ৭৪ রানে। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে উঠেছে ৪৩ রান।

এই সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।

শুধু মুমিনুল হকের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। দারুণ জমাট ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তাঁর ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভেঙেছে।

প্রথম সেশন শেষে মাঠ ছাড়ছেন তানজিদ ও নাজমুল তানজিদ এই সেশনের তারকা। ওয়েবস্টারকে ডাউন দ্য উইকেট অবলীলায় মারা ছক্কাটি চোখের জন্য প্রশান্তির। ড্রাইভ ও ব্যাকফুটে করা পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। মাত্র দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পাওয়া প্রথম ফিফটি কি সেঞ্চুরিতে রুপান্তর করতে পারবেন তানজিদ?

৬২ রানে স্মিথ তাঁর ক্যাচ ছাড়েন। সেঞ্চুরিই প্রাপ্য তানজিদের।
দ্বিতীয় সেশনেও বাংলাদেশের জন্য তাঁর থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নাজমুল ভীষণ ইতিবাচক, অধিনায়কের মতোই খেলছেন। ছয় বোলার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া। দেড় শ পেরিয়ে বাংলাদেশ বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৫ ওভারে ১৫৮/২।
৪০ রানে পিছিয়ে বাংলাদেশ।

তৃতীয় উইকেটে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন নাজমুল-তানজিদ।
নাজমুল ৮ ও তানজিদ ৭১ রানে অপরাজিত।
৪৩ তম ওভারে লায়নের পঞ্চম বলে তানজিদ ৬২ রানে থাকতে স্লিপে তাঁর ক্যাচ ফেলেন স্টিভেন স্মিথ।

৪৯ রানে আউট মুমিনুল বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০ ওভারে ১৩৮/২।

৬০ রানে পিছিয়ে বাংলাদেশ।
কেন?
মুমিনুলের ড্রাইভটি দেখে ঠিক এই প্রশ্নই জাগবে। ৯৫ বলে ৪৯ রানে ব্যাট করছিলেন। হ্যাজলউডের (৪৯.২ ওভার) অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দিলেও পারতেন। দারুণ ব্যাট করতে করতে কি মনোসংযোগে কি চিড় ধরেছিল? অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফিরলেন।

ক্রিজে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
দ্বিতীয় উইকেটে ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি। তানজিদ ৫৯ রানে অপরাজিত। প্রথম ছক্কা, গ্রেট শট! ইংরেজি কথাটা ধারাভাষ্যকারের, ছক্কাটা তানজিদের।

ওয়েবস্টারকে (৩৮.২ ওভারে) ডাউন দ্য উইকেট এসে লং অফের ওপর দিয়ে যেন হাওয়ায় ভাসানো আনন্দ...সত্যিই গ্রেট শট!
বাংলাদেশের ইনিংসে প্রথম ছক্কা, ম্যাচে তৃতীয়।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।