শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
আন্তর্জাতিক খবর

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু
ভূমিকম্পে কাঁপল পেরু © সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে প্রাথমিক প্রতিবেদন পাওয়া পর্যন্ত ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর ইউএসটুডের

ইউএসজিএসের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আন্দিজ পর্বতমালা অঞ্চলের আনিসো শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। অন্যদিকে দেশটির নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান পেরু জিওফিজিক্যাল ইনস্টিটিউট (আইজিপি) প্রাথমিক পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল।

ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আইজিপির প্রধান হারনান্দো তাভেরা জানান, ভূকম্পনটির উৎপত্তিস্থল বেশ গভীরে হওয়ার কারণেই মূলত বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, কম্পন অনুভূত হওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন, তবে এতে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় প্রখ্যাত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ ভূকম্পনজনিত কার্যকলাপ ঘটে থাকে।

সম্পর্কিত খবর

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ আন্তর্জাতিক-খবর

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ

প্রতিবেদক: সংগৃহীত

শহরের ব্যস্ত সড়ক কিংবা মেট্রো স্টেশনের বড় ডিজিটাল স্ক্রিনে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব বা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে চীনের কয়েকটি শহরে সম্প্রতি দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। সেখানে বড় বড় স্ক্রিন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দেশটির খ্যাতনামা বিজ্ঞানীদের ছবি ও তাঁদের অবদান।

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০ আন্তর্জাতিক-খবর

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

প্রতিবেদক: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু আন্তর্জাতিক-খবর

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

প্রতিবেদক: ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে। এতে অন্তত ১৫ নবজাতক মারা গেছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আবাসিক ভবনে কীভাবে হোটেল, কলকাতার অগ্নিকাণ্ডের পর প্রশ্ন মন্ত্রী অগ্নিমিত্রার আন্তর্জাতিক-খবর

আবাসিক ভবনে কীভাবে হোটেল, কলকাতার অগ্নিকাণ্ডের পর প্রশ্ন মন্ত্রী অগ্নিমিত্রার

প্রতিবেদক: সংগৃহীত

কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে আবাসিক হোটেল পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসিক ব্যবহারের জায়গায় কীভাবে হোটেল চালানোর অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, নিয়ম না মেনে আবাসিক ভবনগুলোতে একের পর এক হোটেল গড়ে উঠেছে।