শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
সাফল্য

২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী

২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী © সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘e-ICON World Contest’-এ বিশ্বসেরা হয়েছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) দুই শিক্ষার্থী। বিশ্বের ২৫২টি দলকে পেছনে ফেলে তারা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘Minister of Education Award’ জয় করেছেন।

গত ৮ আগস্ট দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দলটি প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ২৫২টি দল অংশ নেয়।

ডিআরএমসির শিক্ষার্থী মো. শাফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ ও অরণ্য আবীর খান প্রাপ্য দক্ষিণ কোরিয়ার দুই শিক্ষার্থীর সঙ্গে দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেয়। ‘Arup-Bit’ নামের দলটি কিশোর-কিশোরীদের মানসিক ও সার্বিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘Lighthouse’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) অ্যাপ তৈরি করে।

অ্যাপটিতে ‘Lumi’ নামে একটি বহুভাষিক AI companion বা ভার্চুয়াল সহকারী রাখা হয়েছে। কিশোর-কিশোরীদের সুস্থতা ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

জয়ী হবার পর অনুভূতি ব্যক্ত করে টিম লিডার মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ বলেন, দুটি ভিন্ন দেশের শিক্ষার্থীদের একই প্রজেক্টে নিয়ে কাজ করানোটা টেকনিক্যালি এবং সময় মেলানোর দিক থেকে বেশ বড় চ্যালেঞ্জ ছিল। টিম লিডার হিসেবে আমার কাজ ছিল পরিকল্পনা সাজানো এবং কোডিং থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত কাজের কোয়ালিটি ধরে রাখা। স্যারের সঠিক নির্দেশনা আর দলের কঠোর পরিশ্রম ছাড়া এই অর্জনে পৌঁছানো সম্ভব ছিল না।

দলের সদস্য অরণ্য আবীর খান প্রাপ্য বলেন, সিউলের মঞ্চে পুরস্কারটা হাতে পাওয়ার পর মুহূর্তটা অসাধারণ ছিল। তবে সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে আমাদের তৈরি 'লাইটহাউস' অ্যাপ বাংলা, ইংরেজি ও কোরিয়ান তিন ভাষাতেই তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারবে। আমরা শুধু দেখাতে চেয়েছিলাম যে সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও নতুন কিছু তৈরি করে দেখাতে পারে।

ডিআরএমসির আইসিটি শিক্ষক সায়েদ মাহবুব হাসান আমিরির তত্ত্বাবধানে দলটি প্রকল্পটি তৈরি করে। পুরস্কার গ্রহণের সময় দলের সদস্যদের সঙ্গে শিক্ষক সায়েদ মাহবুব হাসান আমিরি, দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থী ইউনগিউ লি (Yoonkyu Lee) ও জুনমো কিম (Junmo Kim) এবং দক্ষিন কোরিয়ার শিক্ষক সুনইয়ং ইউন (Sunyoung Yoon) উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা success

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা

প্রতিবেদক: CLBD- নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক উন্নয়ন খাতের দীর্ঘ অভিজ্ঞতা এবার গবেষণা ও শিক্ষকতায় কাজে লাগাবেন তিনি

RUET থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবার ৪৭তম বিসিএসে ASP সাদ মোঃ আবি ওয়াক্কাছ success

RUET থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবার ৪৭তম বিসিএসে ASP সাদ মোঃ আবি ওয়াক্কাছ

প্রতিবেদক: CLBD প্রতিনিধি

গাইবান্ধার সন্তান সাদ মোঃ আবি ওয়াক্কাছ সিদ্দিকী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ৪৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (ASP) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সাফল্যের তালিকায় যুক্ত করেছেন নতুন অর্জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী success

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের জন্য সাতজন করে, ২০২৪ সালের জন্য সাতজন এবং ২০২৫ সালের জন্য আটজন শিক্ষার্থী রয়েছেন।

চুয়েটের ইরফানের সিলিকন ভ্যালি জয়, বার্ষিক সাড়ে তিন কোটি টাকার চাকরি success

চুয়েটের ইরফানের সিলিকন ভ্যালি জয়, বার্ষিক সাড়ে তিন কোটি টাকার চাকরি

প্রতিবেদক: CLBD প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির ছোট্ট গ্রাম ধর্মপুর থেকে শুরু হয়েছিল ইরফান উদ্দীনের পথচলা। গ্রামের স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ অর্জনের পর তিনি ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। ২০১৬ সালে স্নাতক শেষ করলেও তাঁর সিজিপিএ ছিল ২.৯৮।