শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাউসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান জিনাত আমীন শিপা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, আইন শুধু পাঠ্যবই বা আদালতের বিষয় নয়। একটি ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো আইন সম্পর্কে মানুষের জ্ঞান ও সচেতনতা।

তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে আইনের প্রয়োগ ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাউসার জানান, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং দায়িত্বশীল নাগরিক তৈরির ক্ষেত্র। তিনি জানান, আইন বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিচারব্যবস্থা, প্রশাসন ও করপোরেটসহ নানা খাতে নেতৃত্ব দেবেন। তাই তাদের মধ্যে আইনের জ্ঞান, যুক্তিনির্ভর চিন্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানো প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জিনাত আমীন জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষাকে আরো প্রাণবন্ত ও বাস্তবমুখী করতে এ আয়োজন করা হয়েছে। এ উৎসবের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তি ও নেতৃত্বের দক্ষতা বাড়াবে।

চারদিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য প্রীতি বিতর্ক, পিকনিক, খেলাধুলা, দেয়াল পত্রিকা, প্রদর্শনী, কুইজ, কাল্পনিক আদালত পরিচালনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী রাখা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে আগামীকাল সোমবার আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের জন্য সাইবার আইন বিষয়ক সচেতনতামূলক পর্ব রাখা হয়েছে। সেখানে সাইবার নিরাপত্তা, নাগরিক অধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করা হবে। সেই সঙ্গে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

আগামী ৮ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে চার দিনব্যাপী চলমান এই ল’ফেস্ট সমাপ্ত হবে।

সম্পর্কিত খবর

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী education

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত education

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক: সংগৃহীত

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।