শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ)
টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়টি জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত সরকারি গবেষণামূলক উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এটি মূলত টোকিও মেট্রোপলিটন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়ছেন বিশ্ববিদ্যালয়টিতে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*বিমানভাড়া ও ভর্তি ফি প্রদান করবে;

*উপবৃত্তি হিসেবে মাসে ১ লাখ ৫০ হাজার ইয়েন প্রদান করবে;

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে। এছাড়া শিক্ষার্থীদের গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা উদ্যোক্তা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা দেখাতে হতে পারে।

অধ্যয়নের ক্ষেত্র

*স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস;

*স্কুল অব সিস্টেমস ডিজাইন;

*স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস;

*গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স;

*গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট;

*গ্র্যাজুয়েট স্কুল অব ল অ্যান্ড পলিটিকস;

*গ্র্যাজুয়েট স্কুল অব হিউমানেটিজ;

এসব স্কুলের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে।

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-https://www.ic.tmu.ac.jp/tokyogp/en/index.html

সম্পর্কিত খবর

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন scholarship

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ। টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ সব ধরনের খরচ বহন করা হবে এই স্কলারশিপের আওতায়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন scholarship

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে বাংলাদেশি তরুণ-তরুণীদের তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। ২০-২৫ বছর বয়সী বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটে (HSI) অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।