সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে CPSCS-এ সচেতনতামূলক আলোচনা
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) “সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি বজায় রাখা সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান” শীর্ষক এ আয়োজনটি সুন্দর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ তাঁদের মূল্যবান ও গঠনমূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সৌহার্দ্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
ইসলাম ধর্মের সৌন্দর্য, মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জনাব মোঃ আলতাফ হোসেন সিকদার। সনাতন ধর্মের মূল্যবোধ, গুণাবলি ও ইতিবাচক দিক নিয়ে আলোকপাত করেন শ্রী নিমাই চন্দ্র শাহা। এছাড়া খ্রিষ্টান ধর্মের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও গুণাবলি নিয়ে বক্তব্য রাখেন জনাব শিরিল দাস।
অনুষ্ঠানের স্লাইড প্রস্তুতি ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক।
বক্তাদের প্রাণবন্ত, তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পাশাপাশি ভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে ওঠে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব খোন্দকার আব্দুল আলীম তাঁর মূল্যবান ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সম্প্রীতি, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।
সম্পর্কিত খবর
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবিবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন