শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
কৃষি বিশ্ববিদ্যালয়

শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন

শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন © সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই রজতজয়ন্তী উৎসব পালন করা হয়।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকাত্তোলন শেষে শেকৃবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস জুড়ে এক আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কৃষি অনুষদের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, টিএসসি, হল ও আবাসিক এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিতে শিক্ষার্থীরা কৃষক-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসকের সাজে সজ্জিত হয়ে নাচ-গানের মাধ্যমে বাংলার কৃষি, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন, যা পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

র‌্যালি শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে এক প্রীতি কেক কাটা হয়।

দিনের পরবর্তী অংশে সকাল ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের গত ২৫ বছরের অর্জন, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ঐতিহ্য ও অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা শেকৃবির শিক্ষা, উচ্চতর গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালা agricultural-university

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালা

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।