শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

শিল্প-কারখানার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ACS Textiles পরিদর্শন করলেন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা

শিল্প-কারখানার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ACS Textiles পরিদর্শন করলেন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা
গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (GUB) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের শিল্পকারখানাভিত্তিক বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ACS Textiles & Towel (BD) Ltd.-এ একটি শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা প্রদান এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করা।

পরিদর্শনে বিভাগের মোট ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে ছিলেন ফ্যাকাল্টি সদস্য ও ল্যাব টেকনিশিয়ান Ms. Suraiya Ireen, Mr. Md. Omar Faruque এবং Mr. Syed Anoare। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাগত জানান Executive Officer ও GUB-এর সাবেক শিক্ষার্থী Mr. Md. Mahamudul Mia এবং অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎপাদন ও সহায়ক ইউনিট ঘুরে দেখেন। এর মধ্যে ছিল Winding, Warping, Sizing, Loom, Cutting, Dyeing & Printing, Sewing, Finishing, Quality Control, Compliance & Safety, R&D এবং ETP বিভাগ।


শিক্ষার্থীরা এসব বিভাগে আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া ও কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের পাশাপাশি শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা, কমপ্লায়েন্স, গবেষণা ও উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা সম্পর্কে বাস্তব ও প্রাসঙ্গিক ধারণা লাভ করেন।

এই শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পপ্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম টেক্সটাইল শিল্পের চাহিদা ও একাডেমিক শিক্ষার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিল্প-একাডেমিয়া সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

সম্পর্কিত খবর

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। campus-news

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিবেদক: সাবিক - আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার স্বীকৃতিস্বরূপ Business Proposal Fair-2026-এর বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।