শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
মাউশি

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
রাজশাহী বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এই বোর্ডের অধীনে থাকা আটটি জেলা থেকে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন, যার মাধ্যমে পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

​পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার সবচেয়ে নিচে নেমেছে। ২০২০ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৯০.৩৭ শতাংশ, যা কমে এবার ৬৩.৬৭ শতাংশে ঠেকেছে। অর্থাৎ গত ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৬.৭০ শতাংশীয় পয়েন্ট।

​গত ১০ আগস্ট সারা দেশের একযোগে রাজশাহী বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। এরপর নিয়ম অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং ১৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ৯৮ হাজার ৭১০টি বিষয়ের খাতা পর্যালোচনার জন্য আবেদন জমা দেয়।

​রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, জমা পড়া আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে গণিতে। তবে আবেদনগুলো এখন বিষয় কোড অনুযায়ী বিন্যস্ত থাকায় এখনই নির্দিষ্ট বিষয়ভিত্তিক আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না।

​চলতি বছর পাসের হারে বড় ধরনের বিপর্যয় ঘটায় ফল পুনঃনিরীক্ষণের আবেদনের এই রেকর্ড সংখ্যা দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত dshe

এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরা পারবেন এ বৃত্তিতে আবেদন করতে। প্রার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হলেই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা dshe

রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা

প্রতিবেদক: সংগৃহীত

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা dshe

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। প্রায় ৬৮ হাজার শূন্য পদ থাকলেও এখন পর্যন্ত ১২ হাজারের কিছু বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। ফলে শেষ মুহূর্তে আবেদন বাড়লেও বড় একটি অংশ বদলির বাইরেই থাকছেন।

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা dshe

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা

প্রতিবেদক: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাংকটি। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।