শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’—জেডিপির প্রশ্ন

মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’—জেডিপির প্রশ্ন
রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে
রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন পূর্তিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জেডিপি)।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ‘মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিনে জিজ্ঞাসা—নতুন আয়নাঘর কোথায়’ শীর্ষক সমাবেশে অবিলম্বে মিরাজ শেখকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় দলটি।

সমাবেশে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, গণঅভ্যুত্থানের পর একজন নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য গুরুতর সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরাজ শেখকে গুম করার অভিযোগ অস্বীকার করলেও তিনি কোথায় আছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাকে খুঁজে বের করার দায়িত্বও তাদের।

নাঈম আহমাদের দাবি, গত ১০ এপ্রিল থেকে মিরাজ শেখ নিখোঁজ। তার পরিবারের অভিযোগ, কোস্টগার্ডের সদস্যরা তাকে নিয়ে গেছেন। তবে কোস্টগার্ড মিরাজকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

তিনি বলেন, মিরাজ শেখকে আদালতে হাজির করার জন্য হাইকোর্ট গত ১২ জুলাই নির্দেশ দিয়েছিলেন এবং ১৫ কার্যদিবসের মধ্যে তাকে আদালতে হাজির করতে বলা হয়েছিল। কিন্তু এরপরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এ অবস্থায় মিরাজ শেখকে নতুন কোনো ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

জেডিপির পক্ষ থেকে মিরাজ শেখের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনে বিচার এবং তিনি বেঁচে না থাকলে তার পরিবার ও দেশবাসীকে সত্য জানানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, মিরাজের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করায় তার স্ত্রী, মা ও বোনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারধর ও আটক করে। পরে তাদের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয় এবং প্রায় ২৭ দিন তারা কারাগারে ছিলেন।

মিরাজ শেখের সন্ধান না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জেডিপি। পাশাপাশি গুমের ইস্যুতে সোচ্চার হতে দেশের রাজনৈতিক দল, জুলাইয়ের আন্দোলনের সংগঠন, বিভিন্ন সংস্থা ও অ্যাক্টিভিস্টদের চিঠি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।