বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ব্র্যাক ইউনিভার্সিটিতে Erasmus+ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সচেতনতামূলক সেশন

ব্র্যাক ইউনিভার্সিটিতে Erasmus+ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সচেতনতামূলক সেশন
শিক্ষার্থী
বিশ্বমানের উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ইউরোপে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের জানাল ইইউ
ঢাকার মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ (৬ আগস্ট ২০২৬) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন ইন বাংলাদেশ-এর উদ্যোগে Erasmus+ নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইউরোপে উচ্চশিক্ষা, একাডেমিক মোবিলিটি, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

Erasmus+ হলো ২০২১–২০২৭ মেয়াদের ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা, প্রশিক্ষণ, যুব ও ক্রীড়া বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মাধ্যমে তরুণসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফলতার জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পান।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স Baiba Zariņa Erasmus+ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে বিশেষভাবে Erasmus Mundus Joint Masters (EMJM) এবং Jean Monnet Actions নিয়ে আলোচনা করা হয়।

প্রায় সব একাডেমিক বিষয়ে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য EMJM-এর আওতায় একাধিক দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, ভ্রমণ ব্যয়, জীবনযাত্রার খরচ ও ইন্স্যুরেন্সসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

২০২৬ সালে Erasmus Mundus স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, উচ্চাকাঙ্ক্ষা ও একাডেমিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

এছাড়া Jean Monnet Actions-এর মাধ্যমে উচ্চশিক্ষাসহ শিক্ষা ও প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের একীভূতকরণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ও গবেষণার সুযোগ তুলে ধরা হয়।

সেশনে Erasmus-এর প্রাক্তন শিক্ষার্থী Mohsina Siddika আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি সঠিক প্রোগ্রাম নির্বাচন, আবেদন প্রস্তুতি এবং সফলভাবে স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পরামর্শ শেয়ার করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যোগ্যতার শর্ত, স্কলারশিপ সুবিধা এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিয়ে প্রশ্ন করেন।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।