শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’

বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’
শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০ © সংগৃহীত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাংস্কৃতিক সংগঠন একাত্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়।

আয়োজনে ছিল আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ফরমাল সেশন, সৌজন্য সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড কনসার্ট। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে একটি করে দল অংশ নেয়। গান, নাচ ও নাটকের সমন্বয়ে দলগুলো তাদের পরিবেশনা উপস্থাপন করে। বিজয়ী দলের জন্য নির্ধারিত ছিল ২০ হাজার টাকা প্রাইজমানি। প্রতিযোগিতায় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ান এবং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগ রানারআপ হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা ও পরিচালক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাসমিন তামান্না বলেন, ‘এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। পড়াশোনার ব্যস্ততার বাইরে নিজের সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের এমন একটি সুযোগ পাওয়া অনেক আনন্দের। ভবিষ্যতে এমন আয়োজন আরও বৃহৎ পরিসরে এবং আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হোক।’

একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি সৌরভ মিত্র বলেন, ‘বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। গান, নাচ, নাটকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়, আমরা সেটিই নিশ্চিত করতে চেয়েছি। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ উপহার দিতে পারাটাই এবারের আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।’

বিচারক তানভীর নাহিদ খান বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে থিয়েটারের শিক্ষা না থাকলেও বুটেক্সের শিক্ষার্থীরা যে প্রচেষ্টা, নিষ্ঠা ও উৎসাহ নিয়ে পরিবেশনা করেছে, তাতে আমি সত্যিই মুগ্ধ। থিয়েটার মানুষের মনন, রুচি ও চিন্তাকে পরিবর্তন করে। তাই বুটেক্সে থিয়েটার ও সাংস্কৃতিক চর্চা আরও এগিয়ে নেওয়া উচিত। শিক্ষার্থীরা এই চর্চা ধরে রাখলে ভবিষ্যতে আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে।’

পুরস্কার বিতরণী ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ব্যান্ড আরবোভাইরাসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত খবর

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। campus-news

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিবেদক: সাবিক - আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার স্বীকৃতিস্বরূপ Business Proposal Fair-2026-এর বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।