শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্রাণ

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্রাণ
ঢাবি ছাত্রী মিশা
বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা ও শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হন শেখ মিশা খাতুন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, শেখ মিশা খাতুন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। পরে তিনি ২০২৫ সালে পরীক্ষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে তিনি ঢাকায় আসছিলেন বলে জানা গেছে।

এদিকে, শেখ মিশা খাতুনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০২৫। এক শোকবার্তায় ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি চিরদিন সবার মাঝে বেঁচে থাকবে।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করা হয়েছে।

সম্পর্কিত খবর

দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ education

দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ

প্রতিবেদক: সংগৃহীত

দেশের মাধ্যমিক পর্যায় থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে প্রায় সাড়ে ৯ লাখ। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে সবচেয়ে বেশি, চার লাখের মতো। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ শিক্ষা পরিসংখ্যানে (২০২৫) এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি ব্যানবেইস থেকে এটি প্রকাশ করা হয়।

চবির শহীদ ফরহাদ হোসেন হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি education

চবির শহীদ ফরহাদ হোসেন হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের অভ্যন্তরে সব স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী education

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত education

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক: সংগৃহীত

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।