বাংলাদেশে সবুজ ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
বাংলাদেশকে আরও সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছরের পথচলার অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই আয়োজনে নীতিনির্ধারক, গবেষক, পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি খাতের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের নেতৃত্ব নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির C3ER-এর আয়োজনে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজন বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) গুরুত্বপূর্ণ চারটি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ— SDG 13: জলবায়ু পরিবর্তন মোকাবিলা, SDG 14: জলজ জীবন সংরক্ষণ, SDG 15: স্থলজ জীবন সংরক্ষণ এবং SDG 17: লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব।
সম্পর্কিত খবর
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবিবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন