শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ধর্ম ও নৈতিকতা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.)
মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী (সা.) বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত লাভ বা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন। পবিত্র কুরআন শরিফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না।’ এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। প্রেসিডেন্ট তার বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য, মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছেÑ মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ-নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন ও আটটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মুসলিম লীগ : গতকাল মঙ্গলবার বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের শ্রেষ্ঠ মানুষ’-শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) শুধু একজন ধর্ম-প্রচারকই ছিলেন না, তিনি ছিলেন ৬২২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত মদিনাকেন্দ্রিক মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান, মুসলিম সেনাবাহিনীর প্রথম প্রধান সেনাপতি এবং প্রধান বিচারপতি।

সর্বক্ষেত্রে নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই সব সমস্যার সমাধান হবে। আলোচনা শেষে নবীজির প্রতি দরূদ পাঠসহ মুসলিম বিশ্ব ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। আলোচনায় অংশগ্রহণ করেন এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন, তারেক জমির সজীব, জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, খন্দকার জিয়াউদ্দিন। চট্টগ্রাম ব্যুরো জানায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশনের উদ্যোগে গতকাল নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

বরিশাল ব্যুরো জানায়, বরিশালের ঐতিহবাহী জামে এবাদুল্লাহ মসজিদে গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগের সভাপতিত্বে এ মাহফিলে হজরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্রধান বক্তা হিসেবে নসিহত করেন। এছাড়া বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা ইসমাইল বোখারী মাহফিলে নসিহত করেন। বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদ ও মাদরাসায়ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে আটরশীর বিশ্ব জাকের মঞ্জিলেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দিনভরই সারাদেশ থেকে জাকেরান ও আশেকানবৃন্দ সড়ক ও নৌপথে বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হতে থাকেন। বাদ মাগরিব বিশ্ব জাকের মঞ্জিলে নফল নামাজ আদায় ও ফাতেহা শরিফ পাঠ ও মুনাজাতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কর্মসূচি শুরু হয়। আজ বুধবার বাদ ফজর ফাতেহা শরিফ, দোয়া এবং খতম শরিফ পাঠ করা হবে। মিলাদ শরিফ আদায়ন্তে বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরীর কবর জিয়ারত ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ মো. কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরিফের খলিফা আলহাজ মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী। সমাবেশ পরিচালনা করেন আলহাজ মো. আহসান শামীম যুন্নুরাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন উলিপুরের নাছিরিয়া দরবার শরিফের পীর মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, উলিপুরের হাতিয়ার পীর আলহাজ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন প্রমুখ।

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, পটিয়ার হজরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল র‌্যালি শেষে মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হজরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ। সভায় প্রধান আলোচক ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। বক্তব্য রাখেন হাজী নজরুল ইসলাম, কাদেরী শহীদুল হক হোসাইনী, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, ফজলুল কবির, মোজাফফর আহমদ।

কাগতিয়া দরবার শরিফ : গতকাল মঙ্গলবার বাদ জোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফে ৭৩তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব প্রধান মেহমান হিসেবে বলেন, আইয়্যামে জাহেলিয়ত এমন এক সময় যখন পূর্বেকার সকল বর্বরতা হার মেনেছিল ঠিক সে সময়ই নবীদের নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.) এ ধরার বুকে আগমন করেছেন। যিনি আঁধারে ডুবে যাওয়া মানবজাতিকে শিখিয়েছেন সিজদায় নত হয়ে একমাত্র রবের আনুগত্য, চারিত্রিক কোমলতা, সবর-শোকর, তাকওয়া-তাওয়াক্কুল, তাহারাত আর তওবার আলোকে জীবনযাপনের গুরুত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

সম্পর্কিত খবর

নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস religion-ethics

নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস

প্রতিবেদক: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) লাখো মানুষের নবীপ্রেমের আবেগে মুখর হয়ে উঠবে বন্দরনগরী চট্টগ্রাম। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। বিশ্বশান্তি ও মানবতার বার্তা নিয়ে আয়োজিত এই ধর্মীয় শোভাযাত্রায় এবারও ৫০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।