বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
সেমিনার © সৌজন্য প্রাপ্ত
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নজরুল বর্ষ উপলক্ষে ‘বিদ্রোহ ও সাম্যের বাংলাদেশ: নজরুলের শিল্পচেতনায় তারুণ্যের জয়গান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ আগস্ট) বাংলা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. ফয়েজ-উদ-দীন ও রেজিস্ট্রার আবুল কাশেম মো. মহিউদ্দিন। এছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রভাষক সাজিয়া শারমিনের স্বাগত বক্তব্য ও শিক্ষার্থীদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সেমিনারের মূল পর্ব শুরু হয়। এরপর বিশেষ বক্তা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বাঙালির আন্দোলন-সংগ্রামে তরুণদের অবদানের কথা তুলে ধরে নজরুলকে সংগ্রামী প্রেরণার অন্যতম অগ্রনায়ক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি নজরুলের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং তারুণ্যের উজ্জীবনে নজরুল সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রধান বক্তার আলোচনায় আবদুল হাই শিকদার বাংলাদেশ ও নজরুলকে অবিভাজ্য সত্তা বলে অভিহিত করেন। হাজার বছর ধরে পরাভূত ও স্থবির এক জাতির মননে বিদ্রোহের গণবিস্ফোরণ সৃষ্টিকারী নজরুলকে তিনি জাতীয়তাবাদী কবি হিসেবে আখ্যায়িত করেন। জাতীয় সাহিত্যে বাঙালি মুসলমানের সংস্কৃতির অন্তর্ভুক্তিতে নজরুলের অনন্য অবদানের কথা উল্লেখ করে তিনি তরুণদের নজরুল চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।