শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

নকলের দায়ে বহিষ্কার হলেন রাবির সিনেট সদস্য আকিল

নকলের দায়ে বহিষ্কার হলেন রাবির সিনেট সদস্য আকিল
রাবির সিনেট সদস্য আকিল
অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি আইন বিভাগের মাস্টার্সের ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ল’ কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ওই বর্ষের শিক্ষার্থী আকিল বিন তালিবও অংশ নেন। পরীক্ষায় তিনি আগের একটি পরীক্ষার প্রশ্নপত্রের পেছনের অংশে কিছু সম্ভাব্য উত্তর লিখে নিয়ে যান। পরে সেটির সাহায্যে উত্তর করার সময় পরীক্ষার পরিদর্শক অধ্যাপক মোর্শেদুল ইসলামের কাছে আটক হন।

বহিষ্কারের বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমায় কিছু জানানো হয়নি।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সায়েদা আঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আকিল বিন তালিব অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ৫৬ নাম্বার পেয়ে ৩ হাজার ২৭৮ সিরিয়াল থেকে প্রতিবন্ধী কোটায় আইন বিভাগে ভর্তি হন। তিনি ২০২৫ সালের ১৬ অক্টোবর রাকসু নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিত হন। বর্তমানে তিনি ক্যাম্পাস ছেড়ে ব্যক্তিগত ব্যবসায় নিয়োজিত আছেন।

সম্পর্কিত খবর

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।