দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সোমবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
weather-environment
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
প্রতিবেদক: সংগৃহীতদেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
weather-environment
রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
প্রতিবেদক: সংগৃহীতবঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাতের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
weather-environment
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
প্রতিবেদক: সংগৃহীতর্ষার দীর্ঘ সিক্ত দিন পেরিয়ে আজ পহেলা ভাদ্র। বাংলা ঋতুচক্রের তৃতীয় ঋতু শরৎকালের শুরু। বর্ষাকে বিদায় জানিয়ে প্রকৃতিতে এখন ধীরে ধীরে উঁকি দিচ্ছে শরতের শুভ্র সৌন্দর্য। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা, ভোরের শিশির আর কোমল রোদের মায়াবী আলোয় বদলে যেতে শুরু করেছে বাংলার চিরচেনা প্রকৃতি।
আবহাওয়া ও পরিবেশ : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
প্রতিবেদক: CampusLenz Adminআবহাওয়া ও পরিবেশ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।