শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
সর্বশেষ

দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেটে ধীরগতি

দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেটে ধীরগতি
প্রতিকি ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক ব্যবহারকারী। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানিয়েছে, দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল সি-এমই-ডব্লিউই-৫-এ কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিএসসিপিএলসি সূত্র অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ কেব্‌লের পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বন্ধ ছিল। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টার দিকে কেব্‌লটির সংযোগ আবার সচল হয়।

কেব্‌লটি বন্ধ থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কিছুটা কমে যায়। বিশেষ করে রাজধানীসহ কয়েকটি এলাকায় ব্যবহারকারীরা ধীরগতির সমস্যার মুখে পড়েন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে কেব্‌লটি কিছু সময়ের জন্য অচল ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে দেশের ইন্টারনেট ব্যবস্থায় এর প্রভাব খুব বেশি পড়েনি।

সম্পর্কিত খবর

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি latest

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। হত্যার আগে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের পাশের রায়া ফ্যাশন নামের একটি দোকানে প্রায় ১৫ মিনিট নিজের আইফোন চার্জ দিয়েছিল সে। এ সময় দোকানের আশপাশে হাঁটাচলাও করে তাজমিন।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায় latest

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায়

প্রতিবেদক: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বসতভিটার মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঢাকায় হত্যার পর মরদেহ একটি কার্টনে করে ডিমলায় এনে নিজ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে রাখেন আব্দুল্লাহ মামুন (২৩) নামে এক যুবক। পরে রাকিব জীবিত আছেন, এমন দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ latest

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে latest

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে

প্রতিবেদক: সংগৃহীত

একই দুর্ঘটনায় নিভে গেছে একই পরিবারের চারটি প্রাণ। এখন তাদের দাফনের প্রস্তুতি চলছে দুই বাড়িতে। বাবা মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের কবর খোঁড়া হচ্ছে নিজেদের বাড়ির পারিবারিক কবরস্থানে। অন্যদিকে, মেয়ে মর্জিনা বেগম ও তার পাঁচ বছরের ছেলে মিনালের কবর খোঁড়া হচ্ছে শ্বশুরবাড়িতে।