শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
নিত্য তথ্য

দুই বছরের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের পথে UIU Aerial Robotics Team

দুই বছরের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের পথে UIU Aerial Robotics Team
UIU) Aerial Robotics Team
প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় দল হিসেবে SUAS 2026-এ অংশ নিতে যাচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দীর্ঘ দুই বছরের প্রস্তুতি, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) Aerial Robotics Team। প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় দল হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য Student Unmanned Aerial Systems (SUAS) 2026 প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দলটি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গত দুই বছর ধরে নিজেদের স্বয়ংক্রিয় আকাশযান বা Unmanned Aerial Vehicle (UAV) নিয়ে কাজ করে আসছে UIU Aerial Robotics Team। গবেষণা, ডিজাইন, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার, কম্পিউটার ভিশন এবং একাধিক পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করেছে দলটি।

প্রতিযোগিতার জন্য তৈরি ‘Raven 1.0’

SUAS 2026-এর জন্য UIU Aerial Robotics Team তৈরি করেছে ‘Raven 1.0’ নামের একটি স্বয়ংক্রিয় UAV। এটি নির্দিষ্ট মিশন সম্পাদন, নেভিগেশন এবং বিভিন্ন স্বয়ংক্রিয় কার্যক্রম পরিচালনার সক্ষমতা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

দলটির তথ্যমতে, Raven 1.0-এর ওজন প্রায় ৭ কেজি এবং এর সর্বোচ্চ টেক-অফ ওজন ১৩ কেজি। UAV-টি সর্বোচ্চ পরীক্ষিত প্রায় ২০ মিটার/সেকেন্ড গতিতে উড়তে পারে এবং প্রায় ৫০ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার সক্ষমতা রয়েছে।

ড্রোনটির অনবোর্ড কম্পিউটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে NVIDIA Jetson Orin NX 16GB, পাশাপাশি ফ্লাইট কন্ট্রোলের জন্য রয়েছে Cube Orange+। UAV-এর বিভিন্ন যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একাধিক কমিউনিকেশন লিংকও ব্যবহার করা হয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি

UIU Aerial Robotics Team-এর লক্ষ্য শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের রোবোটিক্স, UAV, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার ভিশন প্রযুক্তির সক্ষমতা তুলে ধরা।

দলটির সদস্যরা বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতাকে একত্র করে পুরো UAV সিস্টেমটি তৈরি ও উন্নয়নের কাজ করছেন। দীর্ঘ প্রস্তুতির পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার মাঠে নিজেদের প্রযুক্তি ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে তারা।

SUAS 2026-এ অংশগ্রহণের মাধ্যমে UIU Aerial Robotics Team বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের রোবোটিক্স গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের UAV ও এয়ারিয়াল রোবোটিক্স নিয়ে কাজ করতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়—‘প্রথম’ নারী শিক্ষক আখতার ইমামের গল্প admission-info

ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়—‘প্রথম’ নারী শিক্ষক আখতার ইমামের গল্প

প্রতিবেদক: সংগৃহীত

আজ ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে নারী শিক্ষকের উপস্থিতি খুবই স্বাভাবিক দৃশ্য। কিন্তু প্রায় সাত দশক আগে এই দৃশ্য ছিল ব্যতিক্রম। এমন এক সময়ে, যখন উচ্চশিক্ষা ও শিক্ষকতা—দুটিই ছিল পুরুষপ্রধান ক্ষেত্র, তখন এক নারী শুধু সেই জগতে প্রবেশই করেননি; দেশের ঐতিহাসিক দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন ‘প্রথম’ হিসেবে। তিনি আখতার ইমাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে admission-info

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। ‎শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।