শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
খেলাধুলা

তাহলে কি বাংলাদেশ সফরে আসছে না ভারত

তাহলে কি বাংলাদেশ সফরে আসছে না ভারত
ভারতে গিয়ে সিরিজ খেলেছিল বাংলাদেশ
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ৬ ম্যাচের সাদা বলের সিরিজ (৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি) আয়োজনের কথা ছিল। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে, যেটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ।

অর্থাৎ বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের শেষ দিনেই দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাঠে নামার কথা। একই দিনে খেলা থাকলেই যে সিরিজ বাতিল হয়ে গেছে, সেটি এখনই বলার সুযোগ নেই। বাংলাদেশ সফরের সূচি পরিবর্তিত হতে পারে, ভারত দুই সিরিজের জন্য দুটি ভিন্ন দলও তো দিতে পারে!

ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এই সিরিজ আয়োজন করতে সহযোগিতা করছে বিসিসিআই।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।