টেক্সাথনে সাফল্য: চ্যাম্পিয়ন Southeast University ইউনিভার্সিটির শিক্ষার্থী
সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী আল-সাজিদ টেক্সাথনে চ্যাম্পিয়ন হয়েছেন। সাউথইস্ট ইউনিভার্সিটি গর্বের সঙ্গে তার এ অসাধারণ সাফল্য উদযাপন করছে। এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬-এর অন্যতম প্রধান আয়োজন ‘টেক্সাথন’-এর ‘থ্রেডস স্ট্রোকস’ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এ আয়োজনটি AATCC AUST স্টুডেন্ট চ্যাপ্টার আয়োজন করে।
এই অর্জন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতিফলন। একই সঙ্গে এটি সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য গৌরব বয়ে এনেছে।
অনুষ্ঠানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন ও শিল্পসংশ্লিষ্টতার এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসানের অবদানকেও গর্বের সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবিবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন