শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়

টেকসই উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইইউবিএটি

টেকসই উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইইউবিএটি
টেকসই উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইইউবিএটি
টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। UI GreenMetric World University Rankings 2026-এ বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

২০২৬ সালের র‍্যাংকিংয়ে আইইউবিএটি বিশ্বে ১৯৭তম এবং এশিয়ায় ১১৩তম অবস্থান অর্জন করেছে। ২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‍্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করা হয়।

UI GreenMetric-এর ১৭তম আসরে বিশ্বের ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরিবেশ ও অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালায়ন—এই সাতটি প্রধান সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়।

বাংলাদেশের র‍্যাংকিংয়ে আইইউবিএটির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর যথাক্রমে তৃতীয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চতুর্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পঞ্চম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ষষ্ঠ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং সপ্তম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ অর্জন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আইইউবিএটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম পুরোনো। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ২০০৮ সালে তিনি আইইউবিএটিকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব ক্যাম্পাস ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এবারও UI GreenMetric World University Rankings-এ বাংলাদেশের শীর্ষস্থান অর্জন করেছে আইইউবিএটি।

সম্পর্কিত খবর

কোন প্রতিষ্ঠান যুগের বেশি, কোনটি বছরের পর বছর—ভাড়া বিল্ডিংয়ে চলছে ২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয় private-university

কোন প্রতিষ্ঠান যুগের বেশি, কোনটি বছরের পর বছর—ভাড়া বিল্ডিংয়ে চলছে ২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

১৯৯৬ সালে সরকারের অনুমোদন পায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিষ্ঠার সর্বোচ্চ ১২ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। আইনের এই বিধান উপেক্ষা করেই রাজধানীর মোহাম্মদপুরে অস্থায়ী ক্যাম্পাসে চলছে প্রতিষ্ঠানটির একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম।

রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা private-university

রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতিবেদক: সংগৃহীত

প্রতিষ্ঠালগ্ন থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি ক্যাম্পাসে একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মূল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন private-university

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিচালনার জন্য নতুন বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ private-university

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।