বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সার্বিক কার্যক্রম এবং ২০২৬ সালের মার্চ মাসে জমা দেওয়া তথ্যের সূচক বিশ্লেষণ করে আন্তর্জাতিক এই সম্মানজনক র‍্যাংকিং তালিকায় বিএমইউকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসা শিক্ষার মান, গবেষণা ও আন্তর্জাতিক সংযোগের সার্বিক অগ্রগতি বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির এটি একটি তাৎপর্যপূর্ণ অভিষেক।

প্রকাশিত আন্তর্জাতিক এই র‍্যাংকিং সূচকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওভারঅল (Overall) স্কোর এসেছে ৩০.৫। অন্যান্য প্রধান সূচকগুলোর মধ্যে গবেষণার মানে বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে সর্বোচ্চ ৫২.৩ নম্বর। এছাড়া শিক্ষাদান সূচকে ২৬.৪, গবেষণা পরিবেশে ১২.২, ইন্ডাস্ট্রি সংযোগে ২০.৫ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৩৬.৯ স্কোর লাভ করেছে প্রতিষ্ঠানটি।

যে সময়ের সার্বিক কার্যক্রমের ওপর এই সাফল্য, সে সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে এই আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, তথ্য ব্যবস্থাপনা ও র‌্যাংকিং কমিটির কার্যক্রম এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। আজকের এই অর্জন সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, এটিই শেষ নয়—এটি একটি নতুন যাত্রার শুরু। আগামী দিনে রিসার্চ কোয়ালিটি ও রিসার্চ এনভায়রনমেন্ট আরও শক্তিশালী করা, উচ্চমানের আন্তর্জাতিক গবেষণা ও সাইটেশন বৃদ্ধি, গ্লোবাল কোলাবরেশন, পোস্টগ্রাজুয়েট এডুকেশন এবং আন্তর্জাতিকায়নের ওপর আরও গুরুত্ব দিয়ে বিএমইউর অবস্থানকে ক্রমাগত উন্নত করার সুযোগ রয়েছে। আমাদের লক্ষ্য হোক—শুধু র‌্যাংকিংয়ে থাকা নয়, একটি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউকে প্রতিষ্ঠিত করা।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, র‍্যাংকিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র বিএমইউ পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।