শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) মূলত দুই ধরনের স্কলারশিপ প্রদান করে। একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্থায়িত মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পোটেনশিয়াল স্কলারশিপএবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকার (শিক্ষা মন্ত্রণালয় দ্বারা) দ্বারা অর্থায়িত হয়। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ১৩ মাস ও ২ বছরের প্রোগ্রামের জন্য সময়কাল ২৫ মাস।

মাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই স্কলারশিপের লক্ষ্য হল আন্তর্জাতিক ছাত্রদের নেদারল্যান্ডে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে সাহায্য করা।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*ভিসা ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে;

*জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের প্রোগ্রামের জন্য ২০,১৫০ ইউরো প্রদান করা হবে;

*২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩৮,৭৫০ ইউরো প্রদান করা হবে;

*টিউশন ফি প্রদান করা হবে;

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই ২০২৭-২০২৮ এর জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

*ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হওয়া যাবে না;

*শিক্ষার্থীরা যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চায় সেই প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয়তাও আবেদনকারীকে পূরণ করতে হবে;

*আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;

*আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-https://www.maastrichtuniversity.nl/studeren/toelating-inschrijving/financing-your-studies/scholarships/maastricht-university-nl-high

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

সম্পর্কিত খবর

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস scholarship

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন scholarship

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে বাংলাদেশি তরুণ-তরুণীদের তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। ২০-২৫ বছর বয়সী বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটে (HSI) অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।