শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
হাইডেলবার্গ ইউনিভার্সিটি
সুযোগ-সুবিধা

*আন্তর্জাতিক যাতায়াত বা বিমানভাড়ার জন্য সর্বোচ্চ ১,৫০০ ইউরো পর্যন্ত প্রদান করবে;

*জার্মানিতে অবস্থানকালে প্রতি মাসে ১,২০০ ইউরো হারে স্কলারশিপ দেওয়া হবে। অবস্থানকালীন বাড়িভাড়া বা আবাসন খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে;

*South Asia Institute-এর বিভিন্ন বৈজ্ঞানিক ও একাডেমিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে;

*ইউরোপীয় পণ্ডিত ও গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও একাডেমিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পাওয়া যাবে;

*ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও থার্ড-পার্টি ফান্ডিংয়ের জন্য প্রকল্প উন্নয়নের সুযোগ থাকবে;

গবেষণার বিষয়

ইথনোলজি বা নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, আধুনিক ভাষা ও দক্ষিণ এশিয়ার সাহিত্য, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাস, ক্ল্যাসিক্যাল ইন্ডোলজি বিষয়ের গবেষকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

ফেলোশিপের সময়কাল: ২০২৭ সালের এপ্রিল থেকে জুন।

ফেলোশিপের স্থান: নির্বাচিত গবেষকদের অবস্থানের মূল কেন্দ্র হবে জার্মানির হাইডেলবার্গ।

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত বা সিভি (যেখানে শীর্ষ ১০টি প্রকাশনার তালিকা থাকতে হবে);

*কভার লেটার (সর্বোচ্চ এক পৃষ্ঠার);

*ডক্টরাল বা পিএইচডি সনদের অনুলিপি (সর্বোচ্চ দুই পৃষ্ঠার);

*নির্দিষ্ট টেমপ্লেট অনুযায়ী প্রস্তুতকৃত প্রজেক্টের বিস্তারিত বিবরণ;

*দুজন রেফারির তথ্য;

এছাড়া এসএআই সদস্যের একটি রেফারেন্স লেটার যুক্ত করার সুযোগ থাকলেও তা ঐচ্ছিক রাখা হয়েছে।

অনলাইনে আবেদন করা যাবে। ভিসাসংক্রান্ত যেকোনো জটিলতা এড়াতে এবং সহযোগিতার জন্য এসএআই দিল্লি অফিস প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে-https://www.sai.uni-heidelberg.de/en/newsroom/call-for-applications-joint-scholarship-programme-of-the-south-asia-institute-heidelberg-university?fbclid=IwY2xjawT999BwZG9mBWV4dG4DYWVtAjEwAGJyaWQRMUZXaGhXTjBrU3pTNHdXYVRzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeUQ1tevOzNm4WzZAHs5YzdppA9JpnYvv0D2P6-1eqRjs-X7D5-g5RsbBDOp8_aem_ANza4uXttw2Hnzs4HYzZhQ%20%20\

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন scholarship

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ। টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ সব ধরনের খরচ বহন করা হবে এই স্কলারশিপের আওতায়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন scholarship

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে বাংলাদেশি তরুণ-তরুণীদের তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। ২০-২৫ বছর বয়সী বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউটে (HSI) অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।