ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারে IMPAC Engineering পরিদর্শনে উত্তরা বিশ্ববিদ্যালয়
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে IMPAC Engineering-এর কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করেছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের (UU) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একটি প্রতিনিধি দল।
২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন EEE বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. শাকাওয়াত জামান সরকার। প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. মো. তাসলিম রেজা, সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন এবং অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর আনিচুর রহমান।
পরিদর্শনকালে IMPAC Engineering-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ইসিন খান ও তাঁর কারিগরি দল প্রতিনিধি দলকে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও শিল্প কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আলোচনায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে শিক্ষা, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে একাডেমিক শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সৌজন্যস্মারক হিসেবে IMPAC Engineering-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ইসিন খানের হাতে স্মারক তুলে দেন ড. মো. শাকাওয়াত জামান সরকার।
উত্তরা বিশ্ববিদ্যালয় ও IMPAC Engineering-এর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে EEE বিভাগের শিক্ষার্থীরা শিল্পখাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন।
সম্পর্কিত খবর
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
campus-news
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবিবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন