শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
সর্বশেষ

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামি © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে চার আসামিকে হাজির করা হয়। এরপর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও রিমান্ডের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, চাঞ্চল্যকর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তার জন্য ৩ ঘণ্টা সময় দিয়েছেন, যার পরে জবানবন্দি রেকর্ড করা হবে।

এর আগে, আজ দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্পর্কিত খবর

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি latest

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। হত্যার আগে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের পাশের রায়া ফ্যাশন নামের একটি দোকানে প্রায় ১৫ মিনিট নিজের আইফোন চার্জ দিয়েছিল সে। এ সময় দোকানের আশপাশে হাঁটাচলাও করে তাজমিন।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায় latest

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায়

প্রতিবেদক: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বসতভিটার মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঢাকায় হত্যার পর মরদেহ একটি কার্টনে করে ডিমলায় এনে নিজ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে রাখেন আব্দুল্লাহ মামুন (২৩) নামে এক যুবক। পরে রাকিব জীবিত আছেন, এমন দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ latest

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে latest

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে

প্রতিবেদক: সংগৃহীত

একই দুর্ঘটনায় নিভে গেছে একই পরিবারের চারটি প্রাণ। এখন তাদের দাফনের প্রস্তুতি চলছে দুই বাড়িতে। বাবা মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের কবর খোঁড়া হচ্ছে নিজেদের বাড়ির পারিবারিক কবরস্থানে। অন্যদিকে, মেয়ে মর্জিনা বেগম ও তার পাঁচ বছরের ছেলে মিনালের কবর খোঁড়া হচ্ছে শ্বশুরবাড়িতে।