শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ

North South University

North South University
education

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের সম্মাননা দিতে যাচ্ছে সরকার। কাল ৫ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার তুলে দেবেন। পুরস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদ ছাড়াও সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন পুরস্কার পেতে যাচ্ছেন।

North South University
education

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক ও প্রাইভেট) মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

North South University
private-university

রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতিষ্ঠালগ্ন থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি ক্যাম্পাসে একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মূল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

North South University
education

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

North South University
education

এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দোয়া পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

North South University
education

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যাপক ড. মো. মামুন মোল্লা

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যাপক ড. মো. মামুন মোল্লা গণিত, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মামুন মোল্লা বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন।